ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে যে, তাদের যোদ্ধারা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুবার আবাদ এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

এর আগে দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে আল-মালিকিয়াহ এলাকায় ইসরায়েলের একটি ‌‌‘টেকনিক্যাল সিস্টেম’ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনী আলমা আশ-শাব এবং ইয়ারিন এলাকায় মর্টার শেল দিয়ে হামলা চালিয়ে।

হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের একটি ব্যারাকেও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি রাওয়িয়া ব্যারাকের সদরদপ্তরে অবস্থিত ১৮৮তম ব্রিগেডে কয়েক দফা কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়।

এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র গ্যালিলি অঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে।

এছাড়া ইয়েমেন থেকেও ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানানো হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে। যেটি মধ্য ইসরায়েল অতিক্রম করে খোলা জায়গায় গিয়ে পড়ে।

  • Related Posts

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ…

    Continue reading
    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর