ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

লুলা অতীতে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও, এবারই সবচেয়ে স্পষ্টভাবে তিনি ইঙ্গিত দিলেন যে দুই নেতার মধ্যে যোগাযোগ কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন।

যুক্তরাষ্ট্রের ব্রাজিলের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তারপরেও ট্রাম্প প্রশাসন চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে।

লুলা এই শুল্ককে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে বলেন, এই ভুলের খেসারত দেবেন মার্কিন ভোক্তারাই — কারণ ব্রাজিলীয় পণ্যের দাম এখন তাদের জন্য আরও বেশি হবে।

শুল্ক বৃদ্ধির ফলে ব্রাজিলের প্রধান রফতানি পণ্য যেমন কফি ও গরুর মাংসের ওপর সরাসরি প্রভাব পড়েছে।

বিবিসির প্রশ্নে লুলা বলেন, আমি কখনও তাকে (ট্রাম্প) ফোন দেওয়ার চেষ্টা করিনি, কারণ তিনিই কখনও কথা বলতে চাননি।

যদিও ট্রাম্প অতীতে বলেছিলেন, লুলা চাইলে তাকে যে কোনো সময় কল করতে পারেন।

লুলা দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কেউই আমাদের সঙ্গে কথা বলতে চায় না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টিও তিনি প্রথম জেনেছেন ব্রাজিলের পত্রিকায় সংবাদ পড়ে, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লুলা বলেন, তিনি (ট্রাম্প) সভ্য উপায়ে যোগাযোগ করেননি। তিনি শুধু নিজের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শুল্ক আরোপের ঘোষণা দেন।

শেষে যখন লুলাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করবেন, তিনি সংক্ষেপে বলেন, কোনো সম্পর্কই নেই।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের