রোনালদোকে ছাড়াই প্রতিপক্ষের জালে আল-নাসরের ৫ গোল

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামেননি, তবুও আল-নাসর দেখাল তারা শুধু এক তারকার ওপর নির্ভরশীল নয়। এএফসি চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী রাতে সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি তাজিকিস্তানের এফসি ইস্তিকললকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। আল আউয়াল পার্কে হওয়া এই ম্যাচে পাঁচজন ভিন্ন খেলোয়াড় গোল করে রোনালদোর অনুপস্থিতি টেরই পেতে দেয়নি।

ম্যাচ শুরুর পর গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল-নাসর সমর্থকদের। প্রথম কোয়ার্টার ঘড়ির কাঁটা পার হতেই (১৪তম মিনিটে) আব্দুলরেহমান গারিবের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিছুক্ষণ পরেই (১৭তম মিনিটে) অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল অসাধারণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় আল-নাসরের ২-০ গোলের লিডে।

দ্বিতীয়ার্ধ শুরুর একটু পর, ৫৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরো গোল করে ৩-০ করেন, যা কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এরপর কিংসলে কোম্যান ৮৯তম মিনিটে দুর্দান্ত শটে স্কোরলাইন বাড়িয়ে নেন। যোগ করা সময়ে (৯০+৩) সাদিও মানের গোলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে সৌদি ক্লাবটি।

রোনালদো ছিলেন স্টেডিয়ামে

সৌদি গণমাধ্যম নিশ্চিত করেছে, রোনালদো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তবে খেলেননি। তিনি ভেতরের জিমে হালকা ট্রেনিং, রিকভারি সেশন এবং ম্যাসাজে সময় কাটান। রোনালদোর অনুপস্থিতিতে অন্য সতীর্থরা নিজেদের মেলে ধরার সুযোগ পান এবং সেটিই কাজে লাগিয়েছেন তারা।

ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস বলেন, ‘এটা শুধু ৫-০ জয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, বরং এ মৌসুমে ছয়জনের বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্যই বিশেষ। এই টুর্নামেন্ট থেকে বিকল্প সমাধান খুঁজে পাওয়া আমাদের লক্ষ্য।’

আল-নাসরের সমর্থকদের বেশি অপেক্ষা করতে হবে না। শনিবার সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে ম্যাচে ফের মাঠে নামবেন রোনালদো। ঘরোয়া লিগে প্রথম দুই ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করেছে আল-নাসর এবং তারা ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের