এবার তাসভির চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’

অস্কার কোয়ালিফায়েড ১৯তম তাসভির চলচ্চিত্র উৎসব ও মার্কেটে নির্বাচিত হয়েছে নির্মাতা শাহনেওয়াজ খান সিজুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সিনেকুয়েস্টে নির্বাচিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো কোনো অস্কার কোয়ালিফায়িং উৎসবে জায়গা পেল ছবিটি।

দক্ষিণ এশিয়ার ১১০ চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটল শহরে আগামী ১৫ থেকে ২০ অক্টোবর উৎসবের এবারের আসর বসছে। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্র সময় দুপুর দুইটায় ‘নট আ ফিকশন’ সিনেমার সিয়াটল প্রিমিয়ার হবে।
এতে অংশ নিতে ১৩ অক্টোবর সিয়াটলের উদ্দেশে রওনা দেবেন নির্মাতা শাহনেওয়াজ খান।

এতে ফিল্ম মার্কেট সেশনের কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ভারতীয়-কানাডীয় নির্মাতা দীপা মেহতা। এ ছাড়া অমিতাভ বচ্চন, বাবিল খান, পায়েল কাপাডিয়াসহ আরও অনেকে থাকবেন।

নির্মাতা শাহনেওয়াজ খানের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবের ফিপ্রেস্কি জুরি এবং সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এতে অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান।

নির্মাতা জানান, ‘মাসখানেকের মধ্যেই ঢাকার মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার অথবা ইএমকে সেন্টারে প্রথম প্রিমিয়ারটা অনুষ্ঠিত হবে। এরপর প্রকাশ্যে মুক্তি দেব ছবিটি।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প