ভারত সিরিজের আগে দুর্দান্ত মাইলফলক টানছে সাকিবকে

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে দুর্দান্ত মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। এই সিরিজেই বিশ্বের পঞ্চম টেস্ট ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের সঙ্গে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে পারেন টাইগার অলরাউন্ডার।

৪ হাজার রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন সাকিব। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার করেছেন ৪৫৪৩ রান। ফলে রেকর্ডটি গড়তে হলে এই সিরিজে সাকিবের দরকার কেবল উইকেট।

এখন পর্যন্ত টেস্টে ২৪২ উইকেট দখল করেছেন সাকিব। ভারত সিরিজের দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৮ উইকেট শিকার করতে পারলেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করে ফেলবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সাকিবের আগে ৪ হাজার রানের সঙ্গে ২৫০ শিকারের কীর্তি আছেন কেবল মাত্র ৪ ক্রিকেটারের। তারা হলেন- ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।

এ তালিকায় রানের হিসেবে শীর্ষে রয়েছেন জ্যাক কালিস। ১৬৬টি টেস্টে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। আর বল হাতে শিকার করেছেন ২৯২টি উইকেট।

দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৩১টি টেস্ট খেলে ৫ হাজার ২৪৮ রানের সঙ্গে ৪৩৪টি উইকেটের দখল আছে তার।

তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বোথাম। ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট উইকেট আছে ইংলিশ অলরাউন্ডারের।

চতুর্থ স্থানে আছেন ভেট্টরি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ১১৩ টেস্টে খেলে ৪ হাজার ৫৩১ রানের সঙ্গে ৩৬২ উইকেটের দখল নিয়েছেন।

  • Related Posts

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ…

    Continue reading
    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর