এমি অ্যাওয়ার্ডসে ঝড় তুলল নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’

বাংলাদেশ সময় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। এবারের আসর উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা নেট বারগেৎজি।

এবার সর্বাধিক ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’। তবে আসরের সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। সিরিজটি একাই জিতে নিয়েছে গুরুত্বপূর্ণ ছয়টি পুরস্কার।

এর মধ্যে রয়েছে সেরা সীমিত সিরিজের পুরস্কার। এছাড়াও সিরিজটি সেরা প্রধান বিভাগে অভিনেতা স্টিফেন গ্রাহাম, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ওয়েন কুপার, সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে এরিন ডোহার্টি, সেরা চিত্রনাট্য (সীমিত সিরিজ) বিভাগে জ্যাক থর্ন ও স্টিফেন গ্রাহাম পুরস্কার জিতেছেন।

এমি’র এবারের আসরে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘অ্যাডোলেসেন্স’। সমালোচকরা বলছেন, বৈচিত্র্যময় গল্প বলার ধরণ এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিরিজটি দর্শক ও বিচারকদের সমানভাবে মুগ্ধ করেছে।

এক নজরে ৭৭তম এমি অ্যাওয়ার্ডস
ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’
অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’
অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, হ্যাকস
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’
পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, ‘স্লো হর্সেস’ (‘হ্যালো গুডবাই’)
পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (‘দ্য অনার’)
পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা