ছাদ থেকে পড়ে অভিনেতার মৃত্যু

তিনি ছিলেন একাধারে জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল। বলছি চীনের তারকা ইউ মেংলংয়ের কথা। মাত্র ৩৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন তিনি। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তার ব্যবস্থাপনা টিম এক বিবৃতিতে জানায়, ‌‘অসহনীয় বেদনার সঙ্গে জানাতে হচ্ছে আমাদের প্রিয় ইউ মেংলং ১১ সেপ্টেম্বর একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। তিনি শান্তিতে বিশ্রাম করুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।’

বিভিন্ন সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর ইউ মেংলং কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাসায় আড্ডা দেন। এরপর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি নিজ কক্ষে চলে যান ও দরজা ভেতর থেকে বন্ধ করেন।

সকাল ৬টার দিকে বন্ধুরা যখন বিদায় নিতে প্রস্তুত, তখন কেউ মেংলংয়ের সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। এক প্রতিবেশী, যিনি কুকুর হাঁটাতে বের হয়েছিলেন, ভবনের নিচে পড়ে থাকা দেহটি প্রথম দেখতে পান ও পুলিশে খবর দেন।

এ ঘটনায় প্রথম আলোচনার জন্ম দেয় এক পাপারাজ্জি। তিনি সোশ্যাল মিডিয়ায় ইউ মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করলেও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন। পরে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন ইউ মেংলং। অভিনয়ে অভিষেক হয় ২০১১ সালে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লিটল প্রিন্স’-এ। এরপর তিনি একে একে ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’, এবং ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন।

অল্প সময়ের মধ্যেই ইউ মেংলং জয় করে নিয়েছিলেন অগণিত দর্শকের মন। তার হঠাৎ মৃত্যু ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের