১৫ দিনেই ২০৩ কোটি আয় ছাড়িয়েছে, কী আছে ‘লোকাহ’ সিনেমায়?

মালয়ালাম বক্স অফিস কাঁপাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘লোকাহ : চ্যাপ্টার ১-চন্দ্রা’। মুক্তির পরপরই দর্শক জনপ্রিয়তায় দ্রুততম সময়ে ২০৩ কোটি আয় ছাড়িয়েছে সিনেমাটি। কী আছে এ সিনেমায় জানেন?

চলতি বছর ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’। সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস।

এ সিনেমার চিত্রনাট্য গড়ে উঠেছে এক নারীকে কেন্দ্র করে। তবে এ নারী সাধারণ কোনো নারী নন। অলৌকিক শক্তি রয়েছে তার মধ্যে।

সিনেমার পর্দার সুপার হিরোদের দুনিয়ায় এবারই প্রথম এলো কোনো সুপার হিরোইনের গল্প। অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট এবং দারুণ অ্যাকশন দৃশ্য।

সিনেমাটি নির্মিত হয়েছে কেরালার একটি লোককাহিনি অবলম্বনে। রক্তপিপাসু এক ডাকিনির সঙ্গে বর্তমান সময়কে জুড়ে দিয়ে সিনেমায় দেখানো হয়েছে সম সাময়িক নানা সমস্যা। গল্পে উঠে এসেছে অঙ্গ পাচারসহ রহস্যময় একাধিক জটিলতা। আর এ নতুনত্বেই বাজিমাত করেছে মাত্র ৩০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। আরও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন দুলকার সালমান, টোভিনো থমাস, আন্না বেনকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।

প্রসঙ্গত, এ সিনেমার মাধ্যমে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। সিনেমাটি ‘এম্পুরান’-এর পর সবচেয়ে দ্রুত ২০০ কোটি রুপি আয় করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুধু তাই নয়, দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্যান্টাসি নির্ভর সিনেমাটি আকাশ ছোঁয়া সাফল্যে রচনা করেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী প্রধান চরিত্রের নতুন এক ইতিহাসও।    

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের