‘আন্ধার’ সিনেমায় দেখা যাবে আফসানা মিমিকে

হরর সিনেমা ‘আন্ধার’-এ অভিনয় করছেন নাজিফা তুষি। সিনেমাটিতে সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে তুষিকে। একপর্যায়ে জানা যায়, এ সিনেমার কাস্টিং নিয়ে চলছে বিভিন্ন দেন-দরবার। সূত্র জানিয়েছে, সিয়াম নন, তুষির বিপরীতে ‘আন্ধার’ সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

‘আন্ধার’ সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র থেকে নতুন তথ্য জানা গেছে। ঢাকার অদূরেই শুটিং চলছে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর নির্মাণ কাজ চলবে। আর এই সিনেমাতে যুক্ত হয়েছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি।এই অভিনেত্রীর সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় দারুণ ব্যবসাসফল হয়েছে। তাই মিমিকে নিয়ে আবারও আগ্রহ বেড়েছে দর্শক ও নির্মাতামহলে। এরই ধারাবাহিকতায় ‘আন্ধার’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আফসানা মিমি।

ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গায় পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছতলা-যেসব জায়গা নিয়ে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প চালু আছে, সেসব জায়গায় চষে বেড়িয়েছেন। এ সময় দুজনের কাছে জমা হয় ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিস্ট’। তখন তাদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি। এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী।

সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

‘আন্ধার’ প্রযোজনার মাধ্যমে কার্যক্রম শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’। এর সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী ও আদনান আদিব। এ সিনেমা ছাড়াও বেশ কিছু প্রযোজনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা