মালয়েশিয়ায় ভিসামুক্ত ভ্রমণে যাত্রী বৃদ্ধি, খুশি পর্যটন ব্যবসায়ীরা

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআই) দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে নতুন ইতিহাস গড়ছে। মাত্র ছয় মাস আগেও কেএলআই ছিল চতুর্থ স্থানে, আর এখন এটি উঠে এসেছে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে। আগস্ট মাসে ৩.৩২ মিলিয়ন যাত্রীবাহী আসন পরিচালনা করে কেএলআই সিঙ্গাপুরের চাঙ্গির পরেই জায়গা করে নিয়েছে।

চীনের সাংহাই থেকে কুয়ালালামপুরে ভ্রমণকারী পর্যটক লি ঝেন বলেন, ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা আমার জন্য অনেক সহজ হয়েছে। কেএলআই-তে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়াটাও আগের চেয়ে দ্রুত মনে হয়েছে।

ভারতীয় ব্যবসায়ী রবি শংকর জানান, কেএলআই-র কানেক্টিভিটি এখন অনেক শক্তিশালী। বিভিন্ন এয়ারলাইন ও নতুন রুট যুক্ত হওয়ায় আমার ব্যবসায়িক সফর সহজ হয়ে গেছে।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বলেন, কেএলআইতে যাত্রী সংখ্যা বেড়েছে সেটা বোঝা যায়। তবে পরিষেবার মান ও যাত্রী ব্যবস্থাপনা এখন প্রশংসনীয়।

পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এই সাফল্যকে দেশের অর্থনীতির জন্য বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।

কুয়ালালামপুরের একজন হোটেল ম্যানেজার জানান, কেএলআই দিয়ে যাত্রী বাড়ার কারণে আমাদের বুকিংও বেড়েছে। বিশেষ করে চীন ও ভারতের ভিসা-মুক্ত পর্যটকরা আমাদের ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করছে।

একটি স্থানীয় ট্রাভেল এজেন্সির পরিচালক বলেন, এয়ার এশিয়ার নতুন রুট আর মালয়েশিয়া এয়ারলাইন্সের দীর্ঘ রুট চালুর কারণে ইউরোপীয় যাত্রীদের সংখ্যাও বাড়ছে। এতে আমাদের ট্যুর প্যাকেজ বিক্রি অনেক সহজ হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কেএলআইএ-র যাত্রী বৃদ্ধির প্রধান কারণ বিমান সংস্থার সংখ্যা বৃদ্ধি এবং ভিসা নীতির পরিবর্তন। গত বছর যেখানে ৫৯টি এয়ারলাইন কেএলআই ব্যবহার করত, এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬টিতে।

এছাড়া চীন ও ভারতের ভিসা-মুক্ত প্রবেশাধিকার যাত্রী বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে। এন্ডাউ অ্যানালিটিক্সের প্রতিষ্ঠাতা শুকর ইউসুফ বলেন, আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যেও কেএআই-র উন্নতি প্রমাণ করছে মালয়েশিয়া আন্তর্জাতিক ভ্রমণ বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।

কেএলআইর এই অগ্রগতি শুধু মালয়েশিয়ার বিমান খাতের নয়, বরং পর্যটন শিল্প ও জাতীয় অর্থনীতির জন্য বড় ইতিবাচক বার্তা বহন করছে। ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্য, ব্যবসায়ীদের আস্থা এবং বৈশ্বিক এয়ারলাইন সম্প্রসারণ একত্রে কেএলআইকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে আরও উজ্জ্বল করে তুলেছে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের