বাংলাদেশি পণ্যের সম্ভাবনা বাড়াতে কুয়েত সফরে যাচ্ছেন ব্যবসায়ী দল

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলটি কেসিসিআই’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, কুয়েত একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে কুয়েত প্রবাসী বাংলাদেশি প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিধি দলের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রবাসী ব্যবসায়ীদের নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক [email protected] ইমেইলে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন দূতাবাসের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল কুয়েত সফরে আসছে এটা যেমন বাংলাদেশের জন্য আনন্দের খবর, তেমনি প্রবাসীদের জন্যও গর্বের বিষয়। বাংলাদেশ দূতাবাস এ ক্ষেত্রে প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে কুয়েতের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্যের সম্প্রসারণ ঘটবে, কুয়েতে অবস্থানরত অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সুসম্পর্ক দৃঢ় হবে এবং স্থানীয় বাজারে বাংলাদেশি পণ্য অগ্রাধিকার পাবে।

সাংবাদিক মঈন সুমন বলেন, কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রদর্শনীর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ান। এর ফলে নতুন বাণিজ্যের দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই সুযোগটি কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বহু প্রসিদ্ধ ও সম্ভাবনাময় কোম্পানি রয়েছে। তারা চাইলে সরকারি পর্যায়ে কুয়েত চেম্বার অব কমার্সের সঙ্গে সমন্বয় করে পণ্যের প্রদর্শনী আয়োজন করতে পারে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং বাংলাদেশি পণ্যের প্রতি উৎসাহ বাড়বে।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে অনেকের সীমাবদ্ধতা রয়েছে। আবার কিছু লোক ব্যবসায়ীর পরিচয়ে দ্রুত ধনী হওয়ার সহজ পথ খোঁজেন, দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে চান না। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই এ ধরনের বৈঠক যেন শুধু কমিটি করা আর দাওয়াত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং যেসব প্রকৃত ব্যবসায়ী পণ্য নির্ভর উদ্যোগে দেশের উপকারে আসবেন, তাদের প্রাধান্য দিতে হবে।

এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও ব্যবসায়ীদের জন্য কুয়েতের বাজারে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। টেকসই ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের