মালদ্বীপ সফরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ঢাকার ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রশিক্ষণের অংশ হিসেবে মালদ্বীপ সফর করেছে। সফরকালে প্রতিনিধি দলের মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার মালদ্বীপে নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কর্নেল মো. শরিফুল আলম।

হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় মিশনের কর্মকর্তা ও তিন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মালদ্বীপ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক ও সামরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

স্টাফ কলেজের প্রতিনিধি দলের সৌজন্যে স্থানীয় একটি রেস্টুরেন্টে হাইকমিশনের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় হাইকমিশনার নাজমুল ইসলাম, মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত স্টাফ কলেজের সাবেক গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি উভয় দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

দুই দেশের কর্মকর্তারা অভিজ্ঞতা বিনিময়, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন সেনা কর্মকর্তারা।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের