বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ব্রাজিলও। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ আটে উত্তর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় হয়ে গেছে ব্রাজিলের।

উত্তর কোরিয়ার চে উন-ইয়ংয়ের ৪৯ মিনিটের গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি ব্রাজিলের মেয়েরা।

নারী ফুটবলে উত্তর কোরিয়া বেশ শক্ত প্রতিপক্ষ। এর আগে তারা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে শিরোপাও জিতেছে। এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারাই ছিল ফেবারিট।

তবে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে নিজেদের সহজাত আক্রমণাত্মক ফুটবল খেলেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। টুর্নামেন্টে ব্রাজিলই প্রথম দল হিসেবে প্রথমার্ধে এশিয়ার পরাশক্তিদের আটকে রাখে।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) এগিয়ে যায় উত্তর কোরিয়া। চে উন-ইয়ং ক্রস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন। ব্রাজিল তার জবাব দিতে পারেনি।

উত্তর কোরিয়ার মেয়েদের বিপক্ষে লক্ষ্যে কেবল ২ বারই শট নিতে পেরেছে ব্রাজিল। প্রতিপক্ষের ডিবক্সে যাওয়া হয়নি একবারও। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও মেয়েরা।

এদিকে টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বিদায় করেছে স্বাগতিক কলম্বিয়াকে। নির্ধারিত খেলা শেষ হয়েছিল ২-২ গোলের ড্রয়ে। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা।

অন্য কোয়ার্টারে জাপান ১-০ ব্যবধানে জয় পায় স্পেনের বিপক্ষে। আর শেষ কোয়ার্টার ফাইনালে ২-২ ড্রয়ের পর পেনাল্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জার্মানির মেয়েরা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প