শ্রোতাদের ভালো লাগলে খুশি হব, না লাগলে মাফ চাইব: মম

ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়ে যুক্ত ছিলেন জাকিয়া বারী মম। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। পরবর্তীকালে গানে আর সেভাবে তাঁকে পাওয়া যায়নি। বড় হয়ে নাচ আর অভিনয় নিয়েই এগিয়েছেন। অনেক দিন পর গানে পাওয়া গেল মমকে। রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ গেয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজিব।

মম বলেন, ‘ছোটবেলায় গান করতাম। কিন্তু পরে আর কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তৈরি করিনি। নাচ আর অভিনয় নিয়েই আছি।

হঠাৎ অভিনেতা ইমতিয়াজ বর্ষণের আগ্রহেই গানটি করেছি। এমনভাবে আমাকে ধরলেন, না করতে পারলাম না। পরে আহমেদ রাজিব গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন।’

এই অভিনেত্রী কথা, ‘আমি তো এখন সংগীতশিল্পী নই। ছোটবেলায় গানের চর্চা থাকলেও বহু বছর গানের সঙ্গে নেই আমি। সুতরাং গানটি শ্রোতা-দর্শকের কাছে কেমন লাগবে জানি না। তবে তাঁদের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগলে খুশি হব, না লাগলে মাফ চাইব।’

এই গানের ওপরই পরবর্তী সময়ে আরও গান করা না–করার বিষয়টি নির্ভর করছে। মমর বক্তব্য, ‘যদি শ্রোতারা গানটি পছন্দ করেন, তাহলে গানের অনুশীলন শুরু করব। নিজেকে ভালোভাবে তৈরি করে অভিনয়ের পাশাপাশি আরও গান করব।’

মমর গানের ব্যাপারে আহমেদ রাজিব বলেন, ‘একদিন একটা আড্ডায় খালি গলায় মমর কণ্ঠে গানটা শুনেছিলাম। দারুণ গেয়েছিলেন। তখন মনে হয়েছিল, তাঁকে দিয়ে গানটা করানো যেতে পারে। পরে অভিনেতা বর্ষণের মাধ্যমে তাঁকে রাজি করিয়ে গানটা করেছি। তিনি পেশাদার শিল্পী নন, কিন্তু গানটা খুব ভালো গেয়েছেন।’

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

  • Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট) বেইজিং পৌঁছান তিনি। এসময় আনুষ্ঠানিক স্বাগত জানানোর…

    Continue reading
    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু…

    Continue reading

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট