সবাইকে ছাড়িয়ে ‘রকস্টার’ লিসা

‘রকস্টার’ প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছিলেন ব্ল্যাকপিংক তারকা লিসা। আড়াই বছরের বিরতি ভেঙে গানটি প্রকাশ করেছেন তিনি। ২৮ জুন প্রকাশিত এই গানের কথা, সুর ও গায়কিতে মাদকতা ছড়িয়েছেন এই তারকা।

‘রকস্টার’–এর জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে–পপ’ শিল্পীর পুরস্কার বাগিয়ে নিলেন লিসা। গত বুধবার নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। এই বিভাগের পুরস্কারের দৌড়ে কারা ছিল না। বিটিএস তারকা জাংকুকের ‘সেভেন’, এনসিটি ড্রিমের ‘স্মুদি’, নিউজিনসের ‘সুপার শাই’, স্ট্রে কিডসের ‘লক’ ও টুমরো অ্যান্ড টুগেদারের ‘দেজা ভ্যু’কে পেছনে ফেলেছেন লিসা।

সব ছাপিয়ে ‘রকস্টার’ গানকেই এগিয়ে রেখেছে পুরস্কার কর্তৃপক্ষ। পুরস্কারের জমকালো আসরে গানটি পরিবেশনও করেছেন লিসা। পাশাপাশি নতুন গান ‘নিউ উইমেন’ গেয়েছেন। ২০২২ সালে ‘লালিসা’ গানের জন্যও একই পুরস্কার পেয়েছিলেন লিসা। দ্বিতীয়বারের মতো সেরা কে–পপ অ্যাওয়ার্ড পেলেন তিনি। তিনি প্রথম কোনো একক কে–পপ শিল্পী, যিনি দুইবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে এই বিভাগে পুরস্কার পাওয়ার নজির গড়েছেন।

‘লালিসা’ প্রকাশের আড়াই বছর পর ‘রকস্টার’ প্রকাশ করেন তিনি। পুরস্কার নেওয়ার পর লিসা বলেন, ‘“লালিসা” প্রকাশের পর “রকস্টার” দিয়ে আমার ফেরাটা স্মরণীয় হয়ে থাকল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।’

সেরা কে–পপ ক্যাটাগরি ছাড়াও সেরা কোরিওগ্রাফি, সেরা শিল্প নির্দেশনা, সেরা সম্পাদনা ও সেরা পরিবেশনা ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিলেন লিসা। এমটিভি অ্যাওয়ার্ডসে সেরা গ্রুপের পুরস্কার পেয়েছে বয় গ্রুপ সেভেনটিন। ২০১৯ সাল থেকে টানা চারবার এই পুরস্কার পেয়েছে বিটিএস। গত বছর পেয়েছে ব্ল্যাকপিংক।

১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে যোগ দেন। ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন।

আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ