অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই

টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে রোববার ভোর ৪টায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

অভিনেত্রীর স্বামী শান্তনু মোগেও অভিনেতা। তিনি মারাঠি টেলিভিশনে ছত্রপতি শিবাজির চরিত্রের পরিচিত মুখ। সারা ভারতে ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। বাংলাদেশেও তার পরিচিতি রয়েছে।

প্রিয়া মারাঠে ২০০৫ সালে ‘ইয়া সুখানো ইয়া’ নামে মারাঠি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’তে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে মিলিন্দ উকের চলচ্চিত্র ‘হমনে জিনা শিখ লিয়া’ তে অভিনয়ের মাধ্যমে মারাঠি থেকে বলিউডে প্রবেশ করেন প্রিয়া।

হিন্দি টেলিভিশনে প্রবেশের পর প্রিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’য়। সেখানে তিনি অভিনয় করেছিলেন বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে। এ ধারাবাহিকে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে।

প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে অপারেশন করেছিল, আবার কাজেও ফিরেছিল। তবে সম্প্রতি জানতে পারি, ওর অবস্থা ভালো নয়। শেষ কদিন আগে স্বামী আমাদের দেখতে যেতে মানা করেছিলেন। হয়তো চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। ভীষণ কষ্ট লাগছে। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে? ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন?

উষা নাদকার্নি বলেন, প্রিয়া সব সময় হাসিখুশি থাকত, সবার সঙ্গে মিশত। ও তো বিয়েও করেছিল কয়েক বছর আগে, ঋণ করে বাড়িও কিনেছিল। ভালোই হলো ওর সন্তান হয়নি, না হলে আজ ওদের কী হতো কে জানে।

অভিনয়ের পাশাপাশি প্রিয়া ছিলেন একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানও। ২০১০ সালে তিনি অংশ নেন ‘কমেডি সার্কাস কে সুপারস্টারস’ অনুষ্ঠানে। পরবর্তী সময়ে অভিনয় করেন ‘উত্তরণ’ (২০১১-১২), ‘বড়ে আচ্ছে লাগে হ্যায়’ (২০১২) এবং ‘সাথ নিভানা সাথিয়া’তে (২০১৭)।

একই সঙ্গে হিন্দি ও মারাঠি টেলিভিশনে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?