রানিকে পেয়ে রোমান্সে মেতে উঠলেন আহত শাহরুখ

বলিউডের অন্যতম জনপ্রিয় এক জুটি শাহরুখ খান ও রানি মুখার্জি। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় উপলক্ষে নিজেদের খুশির মুহূর্ত উদযাপন করতে দেখা গেল এই দুই তারকাকে। শাহরুখ নিজেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগময় ভিডিও শেয়ার করেছেন। সেখানে রানির সঙ্গে ‘তু প্রথম, তু শেষ’ গানে নাচতে দেখা যায় তাকে।

গানটি শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব শো ‘বাস্টার্ডস অব বলিউড’-এর অংশ।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান ও রানি মুখার্জি তাদের ক্যারিয়রের অন্যতম সফল সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর পুরনো নাচের কিছু দৃশ্য নতুন করে তুলে ধরেছেন। শাহরুখ পরেছেন হালকা নীল রঙের সোয়েটার, ব্যাগি জিনস আর মাথায় সাদা টুপি। ডান হাতে প্লাস্টার। যা থেকে বোঝা যায় তিনি চোট পেয়েছেন। অন্যদিকে রানি মুখার্জি সাদা শার্ট আর নীল জিনসে নজর কেড়েছেন।

নাচের শেষে শাহরুখ রানির কপালে একটি ভালবাসার চুম্বন এঁকে দেন। এই দৃশ্যটি দর্শকদের মন জয় করে নেয়। ভিডিওতে তাদের দুজনের রসায়ন যেন আবারও প্রমাণ করল, সময় যতই কেটে যাক কিছু জুটি চিরকালই ম্যাজিক।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘জাতীয় পুরস্কার… আমাদের দুজনের বহুদিনের অপূর্ণ ইচ্ছেপূরণ হলো।ইয়াহ! অভিনন্দন রানি, তুমি সত্যিই এক রানি। চিরকাল ভালোবাসা রইল তোমার জন্য।’

এই পোস্টের মাধ্যমে শাহরুখ শুধু নিজের খুশি প্রকাশই করেননি। সেইসঙ্গে ছেলের নতুন ওয়েব শোয়ের প্রচারও সযত্নে করে ফেলেছেন।

এদিকে দীর্ঘদিন পর একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। তাদের আবার দেখা যাবে আসন্ন সিনেমা ‘কিং’-এ। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা ও জ্যাকি শ্রফ।

শাহরুখ এখানে এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি একটি অ্যাকশন থ্রিলার, যা বলিউডের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট বলে ধরা হচ্ছে। বিশ্বের নামকরা অ্যাকশন কোরিওগ্রাফাররা কাজ করছেন ছবিটির অ্যাকশন দৃশ্য নির্মাণে। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলবে আগামী ছয় মাস। ‘কিং’ মুক্তি পাবে আগামী বছরের ১ অক্টোবর।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!