এশিয়া কাপ হকি দক্ষিণ কোরিয়ার কাছে পাঁচ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের হার অনুমিতই ছিল। এশিয়া কাপ হকি আগে যতবার বাংলাদেশকে পেয়েছে সবচেয়ে সফল দলটি ততবারই সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। একটাই দেখার ছিল এবার বাংলাদেশ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। সোমবার ভারতের রাজগিরে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশের হার ছিল ৬-১ গোলে।

মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারের পর চাইনিজ তাইপেকে ৮-৩ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রাথমিক লক্ষ্য পূরণ করেছিল। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়েছে হারের ব্যবধান কম রাখতে। শেষ পর্যন্ত ৫-১ গোলে থামিয়ে রাখতে পেরেছে এশিয়ার অন্যতম পরাশক্তি দলটিকে।

২২ মিনিটের মধ্যেই কোরিয়া ৪-০ গোলে এগিয়ে যায়। এরপর বাংলাদেশ ব্যবধান ৪-১ করে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে করা গোলে। দক্ষিণ কোরিয়া ব্যবধান ৫-১ করে শেষ মিনিটে গোল দিয়ে। লম্বা একটা সময় শক্তিশালী দলটিকে ৪-১ ব্যবধানেই আটকিয়ে রেখেছিল বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপে তৃতীয় হলে ৬ এর মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করা তাহলে বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখানোর সুযোগ থাকবে। বাংলাদেশের সামনে সেই সুযোগ আছে। এখন বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ৪ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে। কাজাখস্তানকে হারাতে পারলে পঞ্চম স্থানের জন্য খেলার সুযোগ পাবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!