শতাধিক যাত্রী নিয়ে মাঝনদীতে ইঞ্জিন বিকল, উদ্ধার করলো আরেক লঞ্চ

বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী ‘সুপার সনিক-৭’ লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে শতাধিক যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীর মাঝে আটকা পড়েছিল। খবর পেয়ে অপর একটি লঞ্চ গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়। কিন্তু বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ঘাট থেকে ‘সুপার সনিক-৭’ লঞ্চটি বরিশাল নৌবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। পথে নদীর চরমোনাই এলাকায় লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়।

রিয়াদ হোসেন বলেন, পরে আমরা খবর পেয়ে লঞ্চের মালিকপক্ষকে জানাই। তারা ‘সুপার সনিক-৮’ নামের অপর একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারের জন্য পাঠায়। রাত ৯টার দিকে লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে।

লঞ্চের যাত্রী কাব্য বলেন, বিকেল ৫টার দিকে পাতারহাট ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে একটি চরে নোঙর করে। পরে রাত ৯টার দিকে একই কোম্পানির আরেকটি লঞ্চ গিয়ে উদ্ধার করে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ