দেহদান করে এখন দুশ্চিন্তায় “ঋতুপর্ণা সেনগুপ্ত”

কদিন আগেই জানা যায়, মরণোত্তর দেহদান করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেহদানের সেই চুক্তিপত্র স্বাক্ষরের ছবি গর্বের সঙ্গে আগলে রেখেছেন তিনি। তবে এখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন এই টালিউড অভিনেত্রী।

কলকাতার আরজি কর হাসপাতালের লাশকাটা ঘরে নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। হাসপাতালটিতে এক চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানকার গণমাধ্যম জানিয়েছে, সঞ্জয় রায় নামে পুলিশের এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে। তার ফোনে পাওয়া গেছে মরদেহের সঙ্গে সঙ্গমের ভিডিও। তদন্তকারী সূত্রে আরও জানা গেছে, গত সাত বছরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত ২০০ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র। এসব তথ্য বেরিয়ে আসার পর অনেকের মতো দুশ্চিন্তায় পড়েছেন নায়িকা ঋতুপর্ণ।

চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন অনেকে। একই উদ্দেশ্যে নিজের দেহ দান করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু সম্প্রতি বেরিয়ে আসা এসব খবরে দুশ্চিন্তায় পড়েছেন এই অভিনেত্রী? এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, ‘আশা করি আমার মৃত্যুর আগে এসব অরাজকতা কমবে।’

ঋতুপর্ণা আরও জানান, মরণোত্তর দেহদান নিয়ে অনেকে বিভ্রান্তিতে ভোগেন। কিন্তু তার মনে এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। পরিবারকে দেখেই তিনি এ কাজে অনুপ্রাণিত হয়েছেন।

জানা যায়, প্রায় এক দশক আগে মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুপর্ণ। আরজি করের ঘটনাও তার সিদ্ধান্তে চিন্তা ছড়াতে পারেনি। স্বাভাবিকভাবেই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। ঋতুপর্ণ বলেন, ‘মৃত্যুর পরও যদি সমাজের কোনো উপকারে আসতে পারি, সেটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে।’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে হয়রানির শিকার ঋতুপর্ণা। এমনকি প্রতিবাদে শাঁখা বাজানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাসের শিকার হয়েছেন তিনি। সেসব নিয়ে মন খারাপ এই অভিনেত্রীর। শুটিং না থাকলে সাধারণ কলকাতায় পাওয়া যায় না অভিনেত্রীকে। যথারীতি এখনও ভারতের বাইরে অবস্থান করছেন তিনি। ব্যবসাসূত্রে তার স্বামী থাকেন সিঙ্গাপুরে, মেয়েও পড়ালেখা করেন দেশটিতে। অন্যদিকে ছেলে পড়ালেখা করছে যুক্তরাষ্ট্রে।

টলিউডের অনেকেই মরণোত্তর দেহদান নিয়ে এখন আতঙ্কে ভুগছেন। কয়েক বছর আগে দেহদান করেছেন পরিচালক সুব্রত সেন। দুশ্চিন্তার কথা তিনিও লিখেছেন ফেসবুকে। মৃতদেহের সুরক্ষা নিয়েও ভাবনার সময় এসেছে বলে মত দিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও।

  • Related Posts

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’র ‘ক্লাইমেট…

    Continue reading
    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের…

    Continue reading

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স

    ‘স্ত্রী ২’-এর পর নতুন চমক, ভিন্ন রূপে শ্রদ্ধা কাপুর

    ‘স্ত্রী ২’-এর পর নতুন চমক, ভিন্ন রূপে শ্রদ্ধা কাপুর

    তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

    তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী