টাইগারদের ভারত যাওয়ার আগের রাতে ঢাকায় ফিরলেন  হাথুরুসিংহে

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য রোববার বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ তার ঠিক আগের দিন অর্থাৎ আজ রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে প্রায় এক সপ্তাহ অনুশীলন করলেন, স্বাভাবিকভাবেই সেখানে ছিলেন না প্রধান কোচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরে ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর ফিরে আসবেন। কিন্তু তিনি ঢাকায় ফিরলেন শনিবার রাত ১০টা ৪০ মিনিটে।

টাইগার ক্রিকেটারদের অনুশীলনে না থাকা এবং ভারত যাওয়ার ঠিক আগের রাতে ঢাকায় ফিরে আসার কারণে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বিস্ময়ই তৈরি হয়েছে ক্রিকেটাঙ্গনে।

এমনিতে তাকে টাইগারদের হেড কোচ রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত টিম পারফরম্যান্সের পরও কি তাকে টিম বাংলাদেশের প্রশিক্ষক হিসেবে রাখা হবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

নতুন সভাপতি ফারুক আহমেদ নীতিগতভাবে চান না হাথুরুসিংহে কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে থাকুন। সভাপতি হওয়ার আগে থেকে এমন মনোভাব পোষণ করা ফারুক বিসিবিপ্রধান হওয়ার পরও বলেছেন, ‘আমি আগের জায়গায়ই আছি।’

বিসিবি সভাপতির এমন উক্তির পর অনেকেই মনে করতে শুরু করেন যে, বিসিবিপ্রধান যেহেতু চান না, তাই হাথুরুসিংহে আর কোচ থাকবেন না। সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরও লেখা হয়েছে- হাথুরু আর বাংলাদেশের হেড কোচ থাকছেন না। ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই তাকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। হাথুরুসিংহেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার দুপুরে (১টা ৫ মিনিটে) ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে জাতীয় দলের বহরের সঙ্গে বিমানে উঠবেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প