বোনাসের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিলেন ক্রিকেটাররা

আগেই জানা, আজ শনিবার পড়ন্ত বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করা ক্রিকেটারদের অর্থ পুরস্কার দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির সেই বোনাস মানি তুলে দেবেন ক্রিকেটারদের হাতে।

এবার সেই আনুষ্ঠানিকতা শেষ হলো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ স্কোয়াডের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দিলেন। দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি সাকিব আল হাসান।

জানা গেছে, ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কার বা বোনাস মানির পরিমাণ হলো ৩ কোটি ২০ লাখ টাকা। ভাবার কোনই কারণ নেই যে, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কারণেই বুঝি ঘটা করে এমন বোনাস মানি প্রদান। আসলে বিসিবির পক্ষ থেকে সব সিরিজেই একটি বোনাস মানি প্রদানের রীতি আছে।

তবে এবার পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তুলোধুনো করার পর সেই বোনাস মানি প্রদান অনুষ্ঠানটা হলো ঘটা করে, হোটেল সোনারগাঁয়।

যেখানে ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন। ১৬ ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফও এই বোনাস পাবেন।

ক্রিকেটাররা কে কত টাকা বোনাস পেলেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা রীতি অনুযায়ী একটু বেশি পাবেন। মোদ্দা কথা, ক্রিকেটাররা গড়পড়তা ১৫ থেকে ২০ লাখ টাকার মত পাবেন।

এদিকে বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ক্রিকেটাররা তাদের বোনাস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানিয়েছেন। সেই নির্দিষ্ট অর্থের পরিমাণ অবশ্য জানানো হয়নি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প