ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে চিরকুটের ‘জাদুর শহর’

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ দেশের সীমানা ছড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে। গতবছর এ নরওয়ের ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্সে আমন্ত্রিত হয়ে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছে দলটি। এবার বিশ্বকাপ ফুটবল আয়োজক ফিফার ফেসবুক পেজের একটি রিলসে চিরকুটের ‘জাদুর শহর’ গানটি পোস্ট করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ফিফা ওয়ার্ল্ড কাপের ৬০ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজে তাদের ‘জাদুর শহর’ গানটি শেয়ার করা হয়েছে। বিষয়টি তাদের জন্য অনুপ্রেরণার। ব্যান্ডের সদস্য পাভেল জানিয়েছেন, ‘এটি তাদের ব্যান্ডের জন্য দারুণ আনন্দের। গানটি দেশ-বিদেশের বাঙালিদের প্রিয় গানের তালিকায় রয়েছে। সেই গানটি আজ ফিফা কর্তৃপক্ষও তাদের পেজে জায়গা করে নিয়েছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের।’

ব্যান্ডের ভোকাল সুমী বলেন, ‘ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে যে গানটা শেয়ার হয়েছে, আমরা এটা জেনেছি আমাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোন, মেসেজ পেয়ে। পরে দেখলাম ঘটনাটি সঠিক।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি, শুনে আসছি, বিশ্বকাপ ফুটবল মানেই ফিফা। আজ তাদের পেজে একটা বাংলা গান গেছে, এটা ভালো লেগেছে। এভাবে আরও একবার ‘জাদুর শহর’ গানটা সবার সামনে এলো, দেখলাম আমাদের চেয়ে ভক্তদের আনন্দটা বেশি। ভক্তদের এই ভালোলাগা আমাদের জন্য অনুপ্রেরণার।’

ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে আজ (১৪ সেপ্টেম্বর) দেখা যায়, ‘জাদুর শহর’ গানটি রিলস আকারে প্রকাশ করে বাংলা ক্যাপশনে লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’ রিলসের মন্তব্যের ঘরে বহু মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য লিখেছেন। আজ বিকেল ৬টা পর্যন্ত এটি প্রায় ৫ হাজারের মতো শেয়ার হয়েছে।

‘চিরকুট’ ব্যান্ডের ‘জাদুর শহর’ গানটির কথা লিখেছেন আনন্দ ও সুমী। সংগীত পরিচালনা করেছেন সুমী, পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী। সাউন্ড প্রোডিউসার ছিলেন পাভেল অরিন। নির্মাতা নুরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিক নাটকের জন্য ১১ বছর আগে ‘জাদুর শহর’ গানটি তৈরি করে চিরকুট। এ গানের মাধ্যমে দলটি সংগীতপ্রেমীদের কাছে ‍বিপুল পরিচিতি লাভ করে।

  • Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২…

    Continue reading
    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে…

    Continue reading

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা