ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে মৃত্যু বেড়ে ২৩৩

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাত এবং এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জন হয়েছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এখনো নিখোঁজ ১০৩ জন।

রাজধানী হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজধানীর পার্শ্ববর্তী অনেক এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। দেশটির উত্তরাঞ্চলে স্বস্তি ফিরতে আরও কয়েক দিন লাগবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে। এর ফলে এক সপ্তাহ ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির লাও কাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আকস্মিক বন্যায় প্রদেশটির লাং নু গ্রাম পুরো তলিয়ে গেছে।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস সংবাদপত্র জানায়, লাং নু থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও ৩৯ জন নিখোঁজ রয়েছে। গ্রামটিতে সড়ক যোগাযোগের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে।

প্রায় ৫০০ উদ্ধারকর্মী শনাক্তকারী কুকুর (স্নিফার ডগ) দিয়ে গ্রামটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেন, নিখোঁজদের সন্ধানে তাঁরা পিছপা হবেন না।

টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়া ২০ লাখ ডলার সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ সরবরাহ শুরু করেছে। দক্ষিণ কোরিয়াও ২০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে ১০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ভিয়েতনামে গত কয়েক দশকে যেসব টাইফুন আঘাত হেনেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইয়াগি।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় আরও শক্তিশালী হচ্ছে। এসব টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প