ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। এবার তিনি ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। লু’র সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডোনাল্ড লু’র।

  • Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২…

    Continue reading
    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে…

    Continue reading

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা