কলকাতায় বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু, দাবি মমতার

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘটনায় আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। সেই সঙ্গে রাজ্যজুড়ে ৩৫ দিন ধরে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এই বিষয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, এটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেছে। এ কারণে আমরা ২৯ জনের মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত প্রতিটি পরিবারে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

এক মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরই ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি।

ডাক্তাররা দাবি করেছিলেন, মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচারকরতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয়।

দাবি না মানায় চিকিৎসকরা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প