বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ায় ট্রলারডুবি, এক জেলের মৃত্যু

কক্সবাজার উপকূল

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কলাতলী পয়েন্টে আজ শুক্রবার বিকেলে মাছ ধরার একটি ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। তবে সমুদ্রসৈকতে নিয়োজিত লাইফগার্ডের সদস্যদের উদ্ধার তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন ওই ট্রলারে থাকা ২১ জন।

সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় কাজ করে বেসরকারি লাইফগার্ড সি-সেফ। এর তত্ত্বাবধায়ক মো. ওসমান গণি বলেন, বিকেল পাঁচটার দিকে উত্তাল ঢেউয়ের আঘাতে মাছ ধরার ট্রলারটি ডুবতে দেখে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেই সাগরে নেমে ২২ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা জালাল আহমেদ (৪৮) নামে এক জেলেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার জেলেদের একজন বলেন, তিন দিন আগে ট্রলারটি নিয়ে ২২ জেলে গভীর সাগরে ইলিশ ধরতে রওনা দেন। বৈরী পরিবেশে সাগর উত্তাল থাকায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা উপকূলের দিকে ফিরতে শুরু করেন। আজ বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের আনুমানিক পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ঝোড়ো হাওয়ায় ট্রলারটি ডুবতে শুরু করে।

লাইফগার্ডের সদস্যরা জানান, ডুবে যাওয়ার সময় দুর্ঘটনাকবলিত ট্রলারটি রশি দিয়ে আরেকটি ট্রলারের সঙ্গে বেঁধে উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, একজনের মৃত্যু হলেও দুর্ঘটনাকবলিত ট্রলারের বাকি ২১ জেলে সুস্থ রয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কক্সবাজারের আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ বি হান্নান বলেন, আজ শুক্রবার বেলা ৩টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে ২৪ ঘণ্টায় এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প