শনিবার ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এতে করে বড় অংকের অর্থ পুরস্কার বা বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। জানা গেছে, এই পুরস্কারের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা।

আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একরকম অর্থ পুরস্কার।

আর সিরিজ বিজয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের পুরস্কারের রীতি প্রচলিত আছে। সে ধারায় এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতা দল ৩ কোটি ২০ লাখ টাকা পাবে বলে জানা গেছে।

শনিবার সে অর্থটা একটা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ