বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং কুষ্টিয়া জেলা শাখার কমিটি বিলুপ্ত করেছে দলটি। শিগগির এই দুই জেলায় নতুন কমিটি ঘোষণা করবে দলটি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হৃদয় আহমদ রাতুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বিন্তন হোসেন, জেলাধীন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

এছাড়া, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • Related Posts

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্য ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ এখনো এই গোলাগুলির ঘটনার পেছনে কারণ…

    Continue reading
    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার…

    Continue reading

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস