মিমির ‘ইচ্ছেতলা’ মঞ্চে আনছে শিশুতোষ নাটক

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি শিশু-কিশোরদের জন্য নতুন সাংস্কৃতিক উদ্যোগ ‘ইচ্ছেতলা’ শুরু করেছেন। উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত এটি মূলত একটি সৃজনশীল শিক্ষাকেন্দ্র। এখানে ছোটরা নাচ, গান, অভিনয়, আঁকাসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়।

এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঞ্চে আনছে নাটক ‘বনের ধারে নদী’। এটি মঞ্চস্থ হবে ২৫ জুলাই, ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে। প্রথম শো বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয়টি একই দিন একইস্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

নাটকটি রচনা করেছেন সৌমিত্র বসু। গল্পের কেন্দ্রে রয়েছে একটি বন ও তার পাশের নদী। বনে বাস করে হাতি, হরিণ, নেকড়ে, খরগোশ, প্রজাপতিসহ নানা প্রাণী। হঠাৎ নেকড়ে দাবি করে বসে নদীটি শুধু তার। এরপর হাতির সঙ্গে শুরু হয় বিরোধ। ঠিক তখনই বন্দুক হাতে বনে হাজির হয় মানুষ। তারাও দাবি করে, নদীটি কেবল মানুষের সম্পত্তি। এভাবেই শুরু হয় এক ভয়ংকর সংঘাত।

নাটকটির নির্দেশনায় রয়েছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক পরিকল্পনায় আছেন মো. সাইফুল ইসলাম, সংগীতে দেবাশীষ দেব। প্রযোজনা অধিকর্তা সানজিত সুপ্ত। নির্দেশনায় উপদেষ্টা হিসেবে আছেন আফসানা মিমি নিজেই। মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করছে ইচ্ছেতলার শিশুশিল্পী হৃদো, রাজকন্যা, দিব্য, প্রাপ্তি, অরুদ্ধ, যাইফ, সাচমিন, আরিবা, নামিরা, আনাস, আরুশা, আহনাফ, অনুষ্কা, ঐশী, জয়িতা, অনায়া প্রমুখ।

‘ইচ্ছেতলা’ নিয়ে মিমি বলেন, ‘শিশু-কিশোরদের জন্য আনন্দময় এক মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখি আমি। ওরা যেন নিজের ভাষায় জীবনকে বুঝতে পারে, নিজেকে প্রকাশ করতে শেখে, সেই চেষ্টাই করছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে নতুন প্রজন্মের চেয়েও বেশি বার্তা দিতে চাই অভিভাবকদের। শুধু পড়ালেখা নয়, শিশুদের সুস্থ বিকাশের জন্য খেলাধুলা কিংবা সংস্কৃতিচর্চায় যুক্ত থাকা খুব জরুরি। আমি যেহেতু সংস্কৃতি নিয়ে কাজ করি, তাই এখানেই মনোযোগ দিচ্ছি। খেলোয়াড় হলে খেলাধুলা নিয়েই কাজ করতাম।’

‘বনের ধারে নদী’ দিয়ে শুরু হলেও ‘ইচ্ছেতলা’ আরও অনেক শিশুতোষ প্রযোজনা ও কর্মশালা সামনে নিয়ে আসার পরিকল্পনায় রয়েছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প