ইতালির স্বপ্ন ভেঙে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

২০২২ ইউরো ফাইনালের স্মৃতি যেন ফের জেগে উঠল হঠাৎই। সময়টা এবার ২০২৫, মঞ্চ ইউরো সেমিফাইনাল।

আবারও সেই ক্লোয়ি কেলি হয়ে উঠলেন ইংল্যান্ডের রক্ষাকর্তা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নিজের নেওয়া পেনাল্টির রিবাউন্ড থেকে গোল করে দলকে তুলে দিলেন টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে। ইউরো ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে ‘লায়নেস’রা।

১২০তম মিনিটে ইংল্যান্ডের আক্রমণভাগে আ্যগি বিবার-জোনসকে ফাউল করে বসেন ইতালির ডিফেন্ডার। রেফারির বাঁশিতে পেনাল্টির সিদ্ধান্ত। তবে শট ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক লরা জুলিয়ানি। কিন্তু ক্লোয়ি কেলি ছিলেন প্রস্তুত। ফিরতি বলে গোল করে ইংল্যান্ড শিবিরে বয়ে আনেন উল্লাসের জোয়ার।

তার আগে অবশ্য ইংলিশদের ম্যাচে ফেরান আরেক তরুণী, মাত্র ১৭ বছর বয়সী বদলি স্ট্রাইকার মিশেল আগিয়েমাং। ম্যাচের ৯৬তম মিনিটে তার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষেও গোল করেছিলেন তিনিই।

তবে ম্যাচের শুরুটা ছিল ইতালির দখলে। ২৮ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠে অনেকটা চমকে দিয়েছিল তারা। ৩৩ মিনিটে বারবারা বোনানসিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়েও যায় দলটি। ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের ভুল পাস থেকে সুযোগটি তৈরি করেছিলেন সোফিয়া ক্যান্টোরে।

প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও, ইতালির গোলরক্ষক জুলিয়ানি বারবার সামনে দাঁড়ান দেয়াল হয়ে। বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার লরেন জেমস। এরপরও আক্রমণের ধার হারায়নি তারা।

৮৬ মিনিটে হান্নাহ হ্যাম্পটনের অসাধারণ ডাবল সেভ ম্যাচে রাখে ইংল্যান্ডকে। পরে ১১৭ মিনিটে আগিয়েমাংয়ের শট লেগে ফিরে আসে পোস্ট থেকে। ঠিক এরপরই আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্। পেনাল্টি পেয়ে ইতিহাসগড়া গোল করেন কেলি।

এই জয়ে ইংল্যান্ড নিশ্চিত করল তাদের টানা তৃতীয় ফাইনাল। ২৭ জুলাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি না স্পেন; নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালে। তবে ক্লোয়ি কেলি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের পাতায়, আবারও।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প