অমিতাভের দরজায় কড়া নেড়েছিলেন মাইকেল জ্যাকসন

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা হয়েছিল বলিউড তারকা অমিতাভ বচ্চনের। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, মাইকেল জ্যাকসন একবার তার দরজায় কড়া নেড়েছিলেন।

সম্প্রতি রিয়েলিটি শো কৌন বানেগা ক্রোড়পতিতে সেই ঘটনার বর্ণনা দেন অমিতাভ বচ্চন। দেশটির বেসামরিক পদক পদ্মশ্রী পাওয়া অতিথি ড. অভয় এবং ড. রানি বাঙের সঙ্গে আলাপকালে অমিতাভ জানতে চান তার প্রিয় শিল্পী কে? জবাবে রানি বলেন, মাইকেল জ্যাকসনের নাম। অমিতাভের সঙ্গে যে মাইকেল জ্যাকসনের দেখা হয়েছিল, সেকথাও মনে ছিল রানির। তিনি অমিতাভের কাছে সেই অভিজ্ঞতা জানতে চান।

অমিতাভ বচ্চন বলেন, ‘একবার নিউইয়র্কের এক হোটেলে উঠেছিলাম। একদিন শুনলাম কেউ একজন দরজা নক করছে। দরজা খুলে দেখি মাইকেল জ্যাকসন! আমি তো আর একটু হলেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলে তাকে শুভেচ্ছা জানালাম। তিনি জিজ্ঞেস করলেন, রুমটা আমার কি না। যখন বললাম, হ্যাঁ আমারই রুম, তখন তিনিও নিশ্চিত হলেন যে তিনি ভুল রুমে চলে এসেছিলেন। পরে তিনি নিজের রুমে ফিরে একজনকে পাঠিয়েছিলেন, ভুল করে কার রুমে গিয়েছিলেন সেটা জানার জন্য। আমাদের বসে কথা বলার সুযোগ ছিল। অনেক খ্যাতিমান ব্যক্তি হওয়া সত্বেও তিনি ছিলেন ভীষণ বিনয়ী। তার সঙ্গে প্রথমবার এভাবেই দেখা হয়েছিল আমার।’

মাইকেল জ্যাকসনের পরিবেশনার প্রশংসা করে অমিতাভ বচ্চন বলেন, ‘আরেকবার যুক্তরাষ্ট্রে মাইকেল জ্যাকসনের একটা অনুষ্ঠান ছিল। নিউইয়র্ক থেকে সেখানে পৌঁছানো খুব ঝামেলার। আমরা যখন হোটেলে পৌঁছাই, আমাদের বলা হল, কোনো রুম নেই! আমরা অনুরোধ করলে বলল, মাইকেল জ্যাকসন ও তার টিম হোটেলের ৩৫০টা রুমই বুক করে ফেলেছেন। অনেক অনুরোধের পর আমরা স্টেডিয়ামের পেছনে জায়গা পেলাম, সেখানে বসে আমরা মাইকেল জ্যাকসনের পরিবেশনা দেখতে পারব। তিনি আসলে অসাধারণ এক শিল্পী। নাচে ও গানে তিনি বিস্ময়কর। ওই অনুষ্ঠানে বজ্রপাতের মতো করতালি পড়ছিল এবং সত্যিই এক জাদুকরী পরিবেশ তৈরি হয়েছিল।’

অমিতাভকে সর্বশেষ দেখা গেছে ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে।

  • Related Posts

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন তিনি। কুয়ালালামপুর সফর শেষ করে…

    Continue reading
    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো টোল বা শুল্ক আদায় করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে যদি…

    Continue reading

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত