ঝিনাইদহ সীমান্তে সাত মাসে ৩০ কোটি টাকার মাদক-অস্ত্র জব্দ, ১৮ ভারতীয় আটক

গত ৭ মাসে ঝিনাইদহে ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার মাদক, অস্ত্র ও সোনা জব্দ করেছে বিজিবি। এছাড়া অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে সীমান্ত এলাকা থেকে ১৮ ভারতীয়সহ দুই হাজার ১৬৮ জনকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি বাড়িয়ে মহেশপুর ৫৮ বিজিবি এ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক হাজার ১৩৮ জন এবং ভারত থেকে আসার সময় ৯৭৯ জন অনুপ্রবেশকারীদের আটক করে। তাদের মধ্যে ১৮ জন ভারতীয়। এছাড়া মানবপাচারে জড়িত সন্দেহে ৩৩ দালালকে আটক করা হয়। এরমধ্যে শংকর অধিকারী নামে একজন ভারতীয় পাচারকারীও রয়েছেন।

৫৮ বিজিবির উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, মহেশপুর ৫৮ বিজিবি চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার ৯২০ বোতল বিদেশি মদ, ৯ হাজার ৫১৭ বোতল ফেনসিডিল, ৬৮ কেজি গাঁজা, ৪৫ হাজারের বেশি ইয়াবা, ৫ কেজি ১১ গ্রাম কোকেন, ৬ কেজি ৪০৫ গ্রাম হেরোইন এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি ১৩ লাখ টাকা।

তিনি আরও জানান, ২০২৫ সালের ১৭ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত পাঁচটি পৃথক অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬৫৪ গ্রাম সোনা আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি দেশি ওয়ান-শুটার গান এবং ১৪ রাউন্ড গুলি।

অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল, থ্রি-পিস, চায়না জাল ও মদ উদ্ধার এবং দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী