মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজের সঙ্গে দেশটিতে কর্মরত দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমানসহ গণমাধ্যম কর্মীদের সংগঠন প্রবাসী সাংবাদিক ফোরাম ‘মালদ্বীপ’এর নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রবাসীদের নানা জটিলতা নিরসনের ব্যাপারে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী গণমাধ্যম কর্মীরা। বিশেষ করে দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ফ্রি ভিসার প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধিসহ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রবাসী গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। তিনি বলেন, দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ব্যক্তিগত কাজের ফাঁকে বিদেশে বসে সাংবাদিকতা করা অনেকটাই সংগ্রামের।

প্রবাসী সাংবাদিকদের দৈনন্দিন কর্মযজ্ঞ তুলে ধরার পাশাপাশি মালদ্বীপের আইন-কানুন, রীতি-নীতি মেনে চলার ব্যাপারে প্রবাসীদের সচেতন করে তোলার ক্ষেত্রেও সাংবাদিকদের ভূমিকার ওপর জোর দেন তিনি।

এছাড়াও ফ্রি ভিসার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য নতুন কর্মীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের সম্মান অক্ষুণ্ন রেখে, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রবাসী গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বানও জানান হাইকমিশনার।

মতবিনিময় সভায় অংশ নেয়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খোন্দকার, প্রবাস মেলা পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনির, ওয়ান নিউজ বিডির প্রতিনিধি মো. রবিউল আলম, জি টিভির প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, বাংলা টিভির প্রতিনিধি মো. সোহেল রানা, একুশে সংবাদের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী