শুভ জন্মদিন আফজাল হোসেন

প্রখ্যাত অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। আজ (১৯ জুলাই) তার জন্মদিন। এদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন তিনি। চিরতরুণ এই তারকাকে নানা শুভেচ্ছাবাণিতে সিক্ত করছেন তার সহকর্মীরাও।

জন্মদিন নিয়ে আফজাল হোসেন বরাবরই অনাড়ম্বর। তিনি বলেন, ‘নিজের জন্মদিন নিয়ে কখনোই খুব বেশি ভাবি না। কাছের কিছু মানুষ দিনটি উদ্যাপন করেন, আমি তাদের ভালোবাসায় সাড়া দিই।’

বয়স নিয়ে তার ভাবনা সহজ ও গভীর। তিনি মনে করেন, ‘বয়স আসলে সংখ্যামাত্র। কেউ যদি তার কাজ ভালোবেসে করে, আনন্দ নিয়ে করে, তাহলে তার চেহারায় তা প্রতিফলিত হয়। মানুষ তখন তাকে দেখে বলে, ‘আপনি তো আগের মতোই আছেন।’ সেই কাজের আনন্দই মানুষের বয়সের ছাপ মুছে দেয়।’

জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ নিয়ে কাজ করে যেতে পারি, এই চাওয়াটাই সবচেয়ে বড়।’

১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি নাম। অভিনয়, নির্মাণ, চিত্রাঙ্কন, লেখালেখি; সবখানেই তিনি রেখেছেন দক্ষতার ছাপ।

চারুকলায় পড়াকালীন সময়েই ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে তার অভিনয়যাত্রা শুরু। এরপর সত্তরের শেষদিকে টেলিভিশনে পা রাখেন। আশির দশকে হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণেও সমান দক্ষ। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তার সুনাম দেশজুড়ে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর