অব্যাহতি দেওয়া হলো লিয়াকত আলী লাকীকে

অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাট্যজন ও শিল্পকলা একাডেমির সদ্যসাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ছিলেন লিয়াকত আলী লাকী। তাকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ শুরু করেন। তারই অংশ হিসেবে গত ১২ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের আমলেও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল। ২০১১ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেকবার তাকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদের কথাও জানা যায়। ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ, যা ছিল নজিরবিহীন।

এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের সদস্যদের বিরুদ্ধেও আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করাসহ নানা অভিযোগ উঠেছে। সংঘ সংস্কারের দাবিতে গতকাল ২২ দফা প্রস্তাব উত্থাপন করেছেন অভিনয়শিল্পীরা। সেসব দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান হবে। আগামী ২৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভা ডেকেছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প