আর্থিক নিশ্চয়তা পেতে ভ্রমণ বীমা করে মালদ্বীপ যাওয়ার পরামর্শ

অসুস্থতা, দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ভ্রমণ বীমাই দিতে পারে মালদ্বীপে ঘুরতে যাওয়া পযর্টকদের আর্থিক নিশ্চয়তা। এসব সমস্যা সমাধানে ভ্রমণ বীমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বীমার বিষয়ে একমত প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

ভ্রমণ প্রেমীদের অন্যতম স্বপ্নের গন্তব্য মালদ্বীপ। টানা ষষ্ঠবারের মতো বিশ্বে পর্যটকদের শীর্ষস্থানীয় গন্তব্যের খেতাবও জিতেছে দেশটি। অন্যান্য দেশের তুলনায় এশিয়ার এই ছোট্ট রাষ্ট্রটিতে অন অ্যারাইভাল ভিসা এবং কম খরচেই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা। যার জন্য দিন দিন ভ্রমণের অন্যতম স্থান হয়ে উঠেছে দেশটি।

তবে, সৈকত ঘেরা মালদ্বীপ ভ্রমণ যেমন আনন্দের, তেমনই নানা দুর্ঘটনা ও অনিশ্চয়তা বয়ে আনতে পারে পর্যটকদের জন্য। তাই নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বীমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এ বিষয়ে মালদ্বীপের নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, ‘আপনি সেখানে পর্যটনের জন্য যেতে পারেন। তবে যে কোনো সময় যে কোনো মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। যেহেতু মালদ্বীপে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সুতরাং আপনারা যদি ভ্রমণ ইন্সুরেন্স করে আসেন তাহলে সেটা খুব ভালো হবে।’

এই বীমার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পর্যটকদের ভ্রমণ নিশ্চয়তার পাশাপাশি আর্থিক ঝুঁকিও কম থাকে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে মালদ্বীপ ভ্রমণের জন্য ভ্রমণ বীমা বাধ্যতামূলক নয়। তবুও দেশটিতে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে স্কুবা ডাইভিং, স্নোরকেলিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অপ্রত্যাশিত ঘটনার কারণে চিকিৎসার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বীমা করা থাকলে সম্পূর্ণ চিকিৎসার খরচসহ প্রয়োজনে মালদ্বীপ থেকে দেশে ফেরার দায়িত্বও বীমা কোম্পানির থাকে। 

এজন্য ভ্রমণ বীমা করেই পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ করা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
 
একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ‘আমরা সাগরে নামি, ছোটাছুটি করি, আনন্দ করি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বীমা করা থাকলে সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির থাকবে।’

আরেকজন বলেন, ‘মালদ্বীপের আইল্যান্ডগুলোতে সবসময় চিকিৎসকদের পাওয়া যায় না। রাজধানীতে যেতে গেলে তাতে অনেক খরচ বহন করতে হয়। বীমা করা থাকলে আপনাকে এ নিয়ে ভাবতে হবে না।’

পর্যটকদের ভ্রমণ বীমা সৈকত ঘেরা মালদ্বীপে ঘুরতে যাওয়া আরও নিরাপদ এবং আরামদায়ক করবে বলে মত সংশ্লিষ্টদের।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!