সিনেমা পরিচালনায় আসছেন অরিজিৎ সিং

গায়ক হিসেবে অরিজিৎ সিংয়ের পরিচয় নতুন কিছু নয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বহুল শ্রুত গায়কদের একজন তিনি। বলিউডের প্রায় সব সিনেমাতেই থাকে তার গান। এবার সংগীতের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন তিনি। চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন অরিজিৎ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অরিজিৎ সিং ২০২৫ সালের শেষের দিকে পরিচালকের আসনে বসছেন। তার প্রথম চলচ্চিত্রটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার। ছবিটির প্রযোজনায় থাকছেন মহাবীর জৈন। তিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করছেন।

সূত্র জানায়, অনেকদিন ধরেই অরিজিৎ পরিচালক হওয়ার পরিকল্পনা করছিলেন। চুপিচুপি একটি চিত্রনাট্য তৈরি করছিলেন তিনি। অবশেষে তিনি সেই স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন এবং মহাবীর জৈনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির চিত্রনাট্য তিনি নিজে লিখেছেন কোয়েল সিংয়ের সঙ্গে মিলে।

সূত্র আরও জানায়, এটি হবে এক অনন্য ও অ্যাম্বিশাস প্রজেক্ট। এর জন্য একটি দক্ষ টিম নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছেন অরিজিৎ। আগামী এক মাসের মধ্যেই শুরু হবে কাস্টিং। এখানে জাতীয় পর্যায়ে খ্যাতি সম্পন্ন তারকাদের রাখা হবে।

‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ধর্মী এই ছবিটি তৈরি করা হচ্ছে প্যান-ইন্ডিয়ান অডিয়েন্সের কথা মাথায় রেখে। চলচ্চিত্রটির স্ক্রিপ্ট ইতোমধ্যে চূড়ান্ত। এখন চলছে কাস্টিংয়ের প্রস্তুতি।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প