হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের

সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জানিয়ে দিয়েছেন জ্যামাইকার সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

৩৭ বছর বয়সী রাসেল ২০১৯ সাল থেকে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

রাসেলের মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে ক্রিকেটভক্তরা ব্যাপক পরিচিত। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা আসলেই ডাক পড়ে ডানহাতি এই ব্যাটারের। সবাই হয়তো অপেক্ষায় ছিলেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চও কাঁপাবেন এই ক্যারিবীয় ব্যাটার।

কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৭ মাস আগে অবসরের ঘোষণা দিলেন রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা রাসেল বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করাটা আমার জীবনের সবচেয়ে গর্বের অর্জনগুলোর একটি। ছোটবেলায় কখনো ভাবিনি এই জায়গায় আসতে পারবো। কিন্তু যত খেলেছি, তত খেলাটাকে ভালোবেসেছি এবং বুঝেছি আমি কী অর্জন করতে পারি। এই অনুপ্রেরণাই আমাকে উন্নতির পথে ঠেলেছে। কারণ আমি চেয়েছি ‘মেরুন’ জার্সিতে একটি চিহ্ন রেখে যেতে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হতে।’

নিকোলাস পুরানের পর দুই মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দ্বিতীয় হাই-প্রোফাইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হলেন রাসেল। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা রাসেলের এই সিদ্ধান্তে বরাবরের মতোই বিস্মিত।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাসেল। ২০১৬ সালে ফাইনালে দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করেছিলেন তিনি।

রাসেলের অবসর নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আন্দ্রে সবসময়ই ছিলেন একজন পেশাদার এবং তীব্র প্রতিদ্বন্দ্বী। আমি যখন তার অধিনায়ক ছিলাম কিংবা এখন কোচ, তার মধ্যে কখনোই দেশের হয়ে পারফর্ম করার ক্ষুধা কমে যায়নি। আমি তার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!