ক্যানসার আক্রান্ত দীপিকার নতুন সমস্যা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। বর্তমানে ক্যানসার চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ খবর আগেই সামনে এসেছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও শুরু হয়নি পুরোপুরি সুস্থতার পথচলা। এরইমধ্যে নতুন এক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে স্ত্রী দীপিকা ও তাদের সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা যায়। ভিডিওতে শোয়েব বলেন, ‘আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এখন পর্যন্ত ও মানসিকভাবে ভালো আছে, দৃঢ় আছে।’

তবে পরদিনই শোয়েব আরও একটি তথ্য দেন, যা অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তিনি জানান, ‘থেরাপির দ্বিতীয় দিন থেকে দীপিকার জিভে আলসার হতে শুরু করেছে। চিকিৎসকরা আগেই এই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছিলেন।’

এই পর্যায়ে ভিডিওতে দীপিকা নিজেও মুখ খোলেন। তিনি বলেন, ‘চিকিৎসক মাউথ আলসার নিয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন। বেশি করে পানি পান করতে বলেছেন, সেটা করছি। মানসিকভাবে আমি ইতিবাচক আছি। বিশ্বাস করি, আমি দ্রুত সুস্থ হয়ে উঠব।’

দীপিকা জানান, ক্যানসার কেবল তার শরীরকেই নয়, পুরো জীবনযাত্রাকেই পাল্টে দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর সবকিছু যেন বদলে গেছে। আগে কখনো বসে থাকতে পারতাম না, সারাক্ষণ কিছু না কিছু করতাম। আর এখন মনে হয় আমার কিছুই করার নেই। যদিও চিকিৎসকরা বলেছেন সক্রিয় থাকতে। তবুও মনে হয় শুধু বিশ্রাম নিলেই ভালো লাগবে।’

সততার সঙ্গে নিজের দুর্বলতা, মনোবল এবং সংগ্রামের কথা জানিয়ে দীপিকা কক্কর আবারও অনুপ্রেরণা হয়ে উঠেছেন অসংখ্য মানুষের জন্য। নতুন করে আক্রান্ত হওয়া এই পার্শ্বপ্রতিক্রিয়া তার চিকিৎসার পথ কিছুটা কঠিন করলেও দীপিকা দৃঢ় মনোবল নিয়ে লড়ছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!