মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) বা ওয়ার্ক পারমিট নবায়ন করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

শনিবার (১২ জুলাই) অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। 

প্রথমে কুয়ালালামপুরের জালান পুডু এলাকার একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তিনজনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। 

‘জাকির’ নামে এই সিন্ডিকেট প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি আড়াই হাজার রিঙ্গিত থেকে ৬ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের আশেপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম চালাচ্ছিল। এই ঘটনায় আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন অফিসে ডাকা হয়েছে।

এরপর কুয়ালালামপুরের আমপাং বারু এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এখান থেকে ‘শহীদ’ নামে একটি সিন্ডিকেটের তিনজনকে আটক করা হয়। এর মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক। এই সিন্ডিকেট প্রতিটি আবেদনের জন্য ৮০ রিঙ্গিত থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করত। 

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পাকিস্তানি, একটি ভিয়েতনামি, একটি মিয়ানমার, একটি বাংলাদেশি ও একটি শ্রীলঙ্কান পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া ২৪টি মালয়েশিয়া পাস স্টিকার, যা নকল বলে সন্দেহ করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!