ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরীফুল

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম।‘কুঁচকিতে টান এখনো সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী।

টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২। গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের।

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুঁচকিতে অস্বস্তিবোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাঁর চোট নিয়ে তখন বলেছিলেন, ‘এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।’ সে হিসাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারের বোলিং মিস করতে যাচ্ছে বাংলাদেশ।

শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকছেন ৪ জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাঈম হাসান। পাকিস্তান সফরেও তাঁরাই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন।

দুর্দান্ত ছন্দ নিয়েই বাংলাদেশ দল ভারত সফরে যাবে। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাই । প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিল ৬ উইকেটে।

১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট।

  • Related Posts

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক নয় ‘মাফিয়া পার্টি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Continue reading
    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ওবামা বলেন, বিপুল ব্যয় ও প্রাণহানির পরও যুক্তরাষ্ট্র…

    Continue reading

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

    হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

    বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সাদেকের ইন্তিকাল

    বরেণ্য  ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সাদেকের ইন্তিকাল

    কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

    কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

    থামছেই না জনপ্রিয়তা, নেটফ্লিক্সে ইতিহাস গড়লো ‘কে-পপ ডেমন হান্টার্স’

    থামছেই না জনপ্রিয়তা, নেটফ্লিক্সে ইতিহাস গড়লো ‘কে-পপ ডেমন হান্টার্স’

    আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা