মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোর উদ্ধার

মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ। বুধবার (১১ সেপ্টেম্বর) পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের ইপোহ, তানজুং রাম্বুটানের একটি কারখানায় জোরপূর্বক শ্রম হিসেবে শোষিত হওয়া ওই চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পেরাকের লেবার ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ ফৌজি আবদ গনি এক বিবৃতিতে বলেন, ১৪ থেকে ১৬ বছর বয়সী চার কিশোর এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

মানবপাচার এবং অভিবাসীদের চোরাচালানবিরোধী (অপটিসম) আইন ২০০৭ এর ধারা ৩৩ এর অধীনে ওই চার কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশের (আইপিও) জন্য আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট।

উতুসান মালেয়েশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার জেটিকে কারখানায় অভিযান চালানো হয়।

ফৌজি আবদ গনি বলেন, অপ্রাপ্তবয়স্ক কর্মীদের নিয়োগের জন্য অ্যাটিপসম অ্যাক্ট ২০০৭ এর ১৪ ধারার অধীনে ৫৮ বছর বয়সী নিয়োগকর্তাকে আটক করেছে শ্রম বিভাগ।

অভিযানে পেরাক পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যান্টি ভাইস, জুয়া ও সিক্রেট সোসাইটিস ডিভিশনের (ডি৭) ১১ জন, পেরাক জেটিকে কর্মী এবং সাতজন সদস্য অভিযানে অংশ নেন।

ফৌজি বলেন, অভিযানে ২২৪ অভিবাসী কর্মীর মধ্যে ৩৬ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা (৬)(১)(সি) এর অধীনে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করা হয়। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি এবং দুজন নেপালের নাগরিক।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প