কুমিল্লায় কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, বাসচালকের সহকারীর শরীর বিচ্ছিন্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসচালকের সহকারীর শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার ময়নামতী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেলা সাড়ে তিনটার দিকে ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার সময় বাসচালকের সহকারী আল-আমিনের (২৫) শরীর মাঝামাঝি স্থানে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাসুদ রানা বলেন, চট্টগ্রামমুখী বাসটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং আল–আমিনের শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহত লোকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানা হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান