উখিয়ার আশ্রয়শিবিরে গোলাগুলি, আরসার দুই কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উখিয়ার তানজিমারঘোনা (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ক্যাম্প কমান্ডার বলে জানান রোহিঙ্গা নেতারা।

এ তথ্যটি নিশ্চিত করেন আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল। আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন-আরএসওর সঙ্গে সংঘর্ষে ওই দুজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও মধুরছড়া আশ্রয়শিবিরের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন, একই আশ্রয়শিবিরে হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩১)। তাঁকে আশ্রয়শিবিরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, আরসার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে সাম্প্রতিক সময়ে আরএসওর সংঘাত চলছে। দুই পক্ষের মধ্যে প্রায় সময় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতের ঘটনাও বাড়ছে। তাতে সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে এডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আজ ভোর চারটার দিকে আশ্রয়শিবিরের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় আরসার ক্যাম্প কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান নেন। খবর পেয়ে পাশের ১৮ নম্বর আশ্রয়শিবির থেকে আরএসওর ২০-৩০ জন সন্ত্রাসী গুলি ছুড়তে থাকেন। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে ইমাম হোসেন ও রহমত উল্লাহর মৃত্যু হয়। নিহত দুজন আরসার কমান্ডার। দুজনের বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, নিহত দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • Related Posts

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    জাতি গঠনের জন্য শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে শুক্রবার (১৯ জুন) দেওয়া এক…

    Continue reading
    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা

    প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি, এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ইতালীয় টেলিভিশন…

    Continue reading

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা

    আমার ক্ষমতার কোনো সীমা নেই: ট্রাম্প

    আমার ক্ষমতার কোনো সীমা নেই: ট্রাম্প

    সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

    সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

    সিরিজ হারল বাংলাদেশ

    সিরিজ হারল বাংলাদেশ

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

    যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

    যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

    আল্লু অর্জুনকে আদালতে তলব

    আল্লু অর্জুনকে আদালতে তলব

    ১৫-২০ বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

    ১৫-২০ বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

    ১৯৬৫ সালের ইমিগ্রেশন আইন পুনর্মূল্যায়নের দাবি, যুক্তরাষ্ট্রে পরিবার বনাম মেরিটভিত্তিক অভিবাসন নিয়ে বিতর্ক

    ১৯৬৫ সালের ইমিগ্রেশন আইন পুনর্মূল্যায়নের দাবি, যুক্তরাষ্ট্রে পরিবার বনাম মেরিটভিত্তিক অভিবাসন নিয়ে বিতর্ক