আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট”তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত, শেরে বাংলার স্মৃতি ফিরলো নইডাতে”

বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। যে কারণে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত করা হলো দিনের শুরুতেই। একই কারণে প্রথম ও দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত করা হয়েছিল।

এতে পাঁচদিনের ম্যাচের তিন দিনই ভেসে গেলো বৃষ্টিতে। বাকি আছে মাত্র দুইদিন। যে কারণে ম্যাচের ফলাফল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হয়তো নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি থেকে যাবে অমিমাংসিতই।

গতকাল মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রেটার নইডা স্টেডিয়ামের আউটফিল্ড। সকালের অবস্থা দেখেই বোঝা গেছে, অব্যবস্থাপনার আতুড়ঘর এই স্টেডিয়ামে আজ খেলার শুরুর অপেক্ষা করাই হবে বোকামি। যে কারণে দিনের শুরুতেই নিজেদের শুভবুদ্ধির উদয় ঘটালেন দুই দলের ক্রিকেটারররা।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে কোনো টেস্টের প্রথম তিন দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ১৬ বছর আগের বিরল সেই ঘটনার সাক্ষীও নিউজিল্যান্ড। ওই ম্যাচ বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শেরে বাংলায় খেলতে এসেছিল কিউইরা।

ওই সময় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল কিউইরা। আর দ্বিতীয় ট্স্টে ম্যাচটি পড়েছিল বৃষ্টির কবলে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল। ফলে সিরিজ নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প