গাজা যুদ্ধ বন্ধের দাবি নেদারল্যান্ডসে ‘রেড লাইন’ আন্দোলনে মানুষের ঢল

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্য হেগ শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার (১৫ জুন) আয়োজিত ‘রেড লাইন’ নামে এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।

এদিন দ্য হেগের রাজপথ বেয়ে মিছিল করে তারা পৌঁছান আন্তর্জাতিক বিচার আদালতের সামনে, যেখানে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার শুনানি চলছে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এক ধরনের গণহত্যা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিবাদের অন্যতম আয়োজক ছিল। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, এই প্রতীকী রেড লাইন দেখাতে চায়, সরকার এখনো ইসরায়েলের আগ্রাসন থামাতে কার্যকর কোনো লাল রেখা টানতে পারেনি।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা গান গেয়েছেন, বক্তৃতা দিয়েছেন, ব্যানার-প্ল্যাকার্ড হাতে আদালতের পাশ দিয়ে পদযাত্রা করেছেন। অনেকেই গাজায় নিহত শিশুদের ছবি বহন করেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, এই ‘অভূতপূর্ব’ সংখ্যার মানুষ যেভাবে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা তা দেখেছি, শুনেছি। আমাদের লক্ষ্য একটাই—গাজায় মানবিক দুর্দশা দ্রুত শেষ করা।

তিনি আরও বলেন, আমরা সামনের ও পেছনের সারিতে থেকে গাজার পরিস্থিতির উন্নয়নে কাজ করছি।

ইরান ইস্যুতেও ইসরায়েলবিরোধিতা

দ্য হেগের প্রতিবাদকারীরা গাজা যুদ্ধ থামানোর পাশাপাশি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলারও নিন্দা জানিয়েছেন। আল জাজিরার সাংবাদিক স্টেপ ভ্যাসেন বলেন, ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তিমূলক প্রচারণা সত্ত্বেও মানুষ মূল ইস্যু—গাজায় গণহত্যা—থেকে চোখ সরাচ্ছেন না।

এদিকে শুধু নেদারল্যান্ডস নয়, একই দিন বেলজিয়াম, তুরস্ক, ব্রাজিল ও গ্রিসেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের চলমান অভিযানে গাজায় ২০ মাসে প্রায় ৫৫ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধ বন্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ এখন আরও জোরালো হচ্ছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প