সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া এক চালককে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন: বিল্পব (১৮), সাইদুল (৩৫), সিয়াম (২২)।

দুর্ঘটনার পর এক চালক ফোন করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতরে কয়েকজন আটকে পড়ে আছেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহেল মাহমুদ। কনস্টেবল সোহেল তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান।

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

তিনি আরও বলেন, জানা যায়, পদ্মা সেতু থেকে ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে ট্রাকটির ড্রাইভার আটকা পড়েন। ফলে রাস্তা আটকে গিয়ে জ্যাম সৃষ্টি হয়ে পরপর কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়লে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ট-২২-২১৭৩ ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের ড্রাইভার আটকা পড়েন। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!