ভিয়েতনামে টাইফুন উটিপের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৭

ভিয়েতনামে টাইফুন উটিপের প্রভাবে প্রবল বৃষ্টি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

উটিপ গত সপ্তাহান্তে চীনের দক্ষিণাঞ্চলে ঘন্টায় ১২৮ কিলোমিটার (৮০ মাইল) বেগে আছড়ে পড়ে এবং পরে এটি একটি ক্রান্তীয় ঝড়ে দুর্বল হয়ে পড়ে।

দুর্যোগ ও বাধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সোমবারের হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য ভিয়েতনামে ৭ জন নিহত, ১’শটি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৬০ হাজার হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে।

ভিয়েতনামে প্রতি বছর প্রায় এক ডজনের মতো ক্রান্তীয় ঝড় আঘাত হানে। তবে সাধারণত জুন মাসে এগুলো দেশের উত্তরাঞ্চলে আঘাত হানে এবং বছরের শেষের দিকে দক্ষিণে সরে আসে।

এদিকে, গত সপ্তাহের শেষের দিকে বিশ্ব ঐতিহ্যবাহী শহর হোই আন সহ মধ্য ভিয়েতনামে ভয়াবহ বন্যা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন আরও তীব্র হচ্ছে, যা ধ্বংসাত্মক বন্যার আশংকা বাড়িয়ে তুলতে পারে।

গত বছর ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ৫১৪ জনের প্রাণহানি হয়েছিল, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

২০২৪ সালের সেপ্টেম্বরে, উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৩৪৫ জন নিহত হয়েছিলেন এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি