কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না, জেলা প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লা সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল (২৬) নামের একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি কুমিল্লার আলোচিত সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সোমবার (১৬ জুন) গভীর রাতে সেনাবাহিনীর ২৩ বীর ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া শিমুল কুমিল্লা সদরের কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

র‍্যাব জানায়, শিমুল দীর্ঘদিন ধরে কুমিল্লার আলোচিত সন্ত্রাসী চাপাপুর এলাকার রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে আসছিলেন। একসময় এই রেজাউল কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীতে তিনি নিজেকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এই চক্রটি অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালানো হয়।

এ সময় শিমুলের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগান গুলি, একটি ৭.৬৫ মিমি গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন।

র‍্যাব আরও জানায়, শিমুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প